মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পরিচয় গোপন রেখে তথ্য দিন- নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নিন:এস‌পি ফারুক আহ‌মেদ

এমইএস:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৯০৩ বার পঠিত

কুমিল্লা মহানগরীতে ছিনতাইকারীদের দৌরাত্ম ও প্রতি‌নিয়ত মহানগরী ও ঢাকা চট্রগ্রাম মহাসড়‌কে ছিনতাই প্রতি‌রো‌ধে মাঠে নেমেছে পুলিশের ‘রোবট টিম’। নবাগত জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পি‌পিএ‌মের নেতৃত্বে মঙ্গলবার ৫ জানুয়া‌রি রাতে নগরীর সালাহউদ্দিন মোড়, টমছমব্রীজ ও ইপিজেড এলাকাসহ ৩টি স্থানে মহড়া দেয়া হয়। অভিযানে গত দুদিনে ১২ জন ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
জানা যায়, সম্প্রতি নগরীর বিভিন্নস্থানে ছিনতাইকারীদের দৌরাত্ম বেড়ে যায়। বিষয়টি অবগত হয়ে ছিনতাইকারীদের গ্রেফতারে গঠন করা হয় পুলিশের ‘রোবট টিম’। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাতে নগরীর বেশ কয়েকটি স্থানে মহড়া দেয় ‘রোবট টিম’ এর সদস্যরা। এতে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ছিনতাই কুমিল্লা শহরের অন্যতম একটি সমস্যা বলে আমরা জানতে পেরেছি। এজন্য আমরা ভিজিবল পেট্রলিং পুলিশিং করছি। যাতে ছিনতাইকারীদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। তিনি আ‌রোও বলেন, আমরা এক‌টি শ্লোগান  ঠিক করেছি- ‘পরিচয় গোপন রেখে তথ্য দিন, নিরাপদ কুমিল্লা গড়ায় অংশ নিন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com