বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

একদিনে সিলেট মহানগ‌রের সব থানার ওসি বদলি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৪০২ বার পঠিত

একদিনে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সবকটি (ছয়) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। পাশাপাশি নতুন ছয় ওসিকে এসব থানায় দায়িত্ব প্রদান করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ বুধবার (৬ জানুয়ারি) জানান, কোতোয়ালী থানায় এস এম আবু ফরহাদ, শাহপরান থানায় সৈয়দ আনিসুর রহমান, দক্ষিণ সুরমা থানায় মো. মনিরুল ইসলাম, মোগলাবাজার থানায় মো. শামসুদ্দুহা পিপিএম, বিমান বন্দর থানায়, খান মুহাম্মদ মইনুল জাকির, ও জালালাবাদ থানায় মো. নাজমুল হুদা খানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এসএমপির এই ছয় থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন- কোতোয়ালী থানায় মোহাম্মদ সেলিম মিঞা, দক্ষিণ সুরমায় আক্তার হোসেন, শাহপরানে আব্দুল কাইয়ুম, জালালাবাদে অকিল উদ্দিন আহমদ, বিমানবন্দরে শাহাদাত হোসেন এবং মোগলাবাজার থানায় সাহাবুল ইসলাম (ভারপ্রাপ্ত কর্মকর্তা)। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এসএমপির ছয়টি থানার ওসিদের গেল সপ্তাহে অন্যত্র বদলি করা হয়। এ ছয় থানায় নতুন হিসেবে আরও ছয়জনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com