সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আজব স্বাস্থ‌্যমন্ত্রী থাক‌লে দে‌শে ভ‌্যাক‌সিন আস‌বে কিভা‌বে- মান্না

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৫৪১ বার পঠিত

স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এমন আজব স্বাস্থ্যমন্ত্রী থাকলে দেশে ভ্যাকসিন কীভাবে? পৃথিবীর বিভিন্ন দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে এখনও হয়নি।’

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রীকে ‘আজব’ বলে অভিহিত করেন তিনি।

মান্না বলেন, সরকার বলেছে, জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছেন, আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

উল্লেখ্য, ৫ হাজার ৬৫৯ কোটি টাকায় করোনা ভ্যাকসিন ক্রয়, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৫ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।২০২০ সালের এপ্রিলে অনুমোদন দেয়া, ‘কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস’ প্রকল্পে সংশোধনী এনে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com