শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ব্রাক্ষনবাড়ীয়ায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে ১০ জুয়াড়ী গ্রেফতার

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১
  • ৩৯২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার সময় সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ১০ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬ বোতল স্কাফ সিরাপ, ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট, জুয়া খেলার তাস ও নগদ ৮৫ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (৩ জানুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের আনোয়ারা টাওয়ারের ১০ তলার একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটককৃতরা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মো. ইউসুফ শাহ (৪২), মো. হাফিজুল ইসলাম (৩৮), মো. আল-আমিন (৪৪), শাহ আলম (৪০), কাজী সুমন (৪০), মো. সোহেল (৩৮), মো. আব্দুর রউফ (৩৯), মো. জামাল উদ্দিন-(৪০), মাসুদুল হাসান (৩৯) ও মো. কাউসার মিয়া (৩৮)। এদের মধ্যে মো. সোহেল মিয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তারা সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের আনোয়ারা টাওয়ারের ১০ তলার একটি বাসায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসতো। একটি জুয়াড়ি চক্র দীর্ঘদিন ধরে এখানে জুয়া খেলতেন। রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান বলেন, সোমবার রাতে ১০ জুয়াড়িকে র‌্যাবের পক্ষ থেকে সদর থানায় হস্তান্তর করা হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com