শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পাবনায় আদাল‌তে অভিযোগ ও ভোগান্তি শুনতে বিচারকের বিজ্ঞপ্তি

পাবনা প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৬৫৫ বার পঠিত

আদালতের সেবা পেতে কোনো হয়রানি ও ভোগান্তির শিকার হলে আদালত চলাকালে উপস্থিত বিচারককে জানাতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন এক বিচারক। পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ এস এম শরিয়ত উল্লাহর আদালত এই বিজ্ঞপ্তি দেন।

প্রতি মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় জনসাধারণের অভিযোগের বিষয়ে শুনানি হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিচারিক সেবা পেতে কোনো বিড়ম্বনার শিকার হলে আদালতের নজরে আনার অনুরোধ করা হলো। সংশ্লিষ্ট আদালতের আইনজীবী ও বিচারপ্রার্থীরা অভিযোগ করতে পারবেন।
বিচারকের এমন উদ্যোগের প্রশংসা জানিয়ে অনেক আইনজীবী ও বিচারক বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন।দেশের আদালতগুলোতে বিচারপ্রার্থীরা পদে পদে হয়রানির শিকার হন। তাই বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অভিযোগ শুনানির এমন বিজ্ঞপ্তিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনজীবীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com