সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যা‌বের অ‌ভিযা‌নে ভূ‌মি মন্ত্রণাল‌য়ের “ভূয়া অ‌তি‌রিক্ত স‌চিব” গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ৬৭০ বার পঠিত

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) পরিচয় দিয়ে মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রতারণা ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. সাজেদুর রহমান সাজিদকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

সোমবার (৪ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর রাজধানীর বিমানবন্দর থানা এলাকা কশাইবাড়ী রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়দানকারী প্রতারক সাজিদকে গ্রেফতার করে র‌্যাব-১।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ওই সময় তার কাছ থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবা, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরিচয়ের ১০টি ভিজিটিং কার্ড, দুইটি সরকারি জাল সিল, পাঁচটি মোবাইল ফোন, ১০টি সীম কার্ড, একটি পেনড্রাইভ, একটি মেমোরি কার্ড এবং প্রতারণা করে হাতিয়ে নেয়া নগদ ৫ হাজার ১২০ টাকা উদ্ধার করে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com