মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিজিবির শক্ত অবস্থা‌নে সীমান্তে বিজেপির পাকাঘর নির্মাণ বন্ধ

হ‌বিগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫৪১ বার পঠিত
ফাইল ছ‌বি

হবিগঞ্জের মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি-বিএসএফ উত্তেজনার অবসান ঘটেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে পাকা অফিস নির্মাণ করতে চেয়েছিল তা করতে পারবে না। আগের যে টিনের অফিস রয়েছে সেটাই থাকবে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মঘর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবু বক্কর। ভারতের নেতৃত্ব দেন বিএসএফের সুবেদার ত্রিমোহন সিং। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকার ১৯৯৪-৪/এস পিলারের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের অফিস নির্মাণ করার চেষ্টা করে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে বাধা দেন ধর্মঘর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবু বক্কর। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মোতায়েন করা হয়।
হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে ভারতীয় জনতা পার্টির অফিস নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল। সে কারণে এতে বাধা দেওয়া হয়। শুক্রবার দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের পতাকা বৈঠকের পর বিষয়টি সমাধান হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com