বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না-‌জিএম কা‌দের

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪৭০ বার পঠিত
জিএম কা‌দের (‌ফাইল ছ‌বি)ি‌‌

জাতীয় পার্টি কোনো তৈরি করা দল নয়, নতুন বাংলাদেশ গড়ার লক্ষেই জাতীয় পার্টি প্রতিষ্ঠা করা হয়েছিল। এরশাদের দেখানো পথেই আমরা কাজ করবো বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।সেখানে তিনি বলেন, সংবিধান অনুযায়ী এরশাদ ক্ষমতা হস্তান্তর করার পর তাকে প্রতারণা করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু কারাগারে থাকার পরও পাঁচটি আসনে জিতেছিলেন তিনি। কিন্তু এত কিছুর পরেও এই দল টিকে আছে। আর এই দল ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না।
জাপা চেয়ারম্যান আরও বলেন, দেশে সুশাসনের অভাবে দুর্নীতির বিস্তার ঘটেছে। দলীয়করণের মাধ্যমে দুই দলের নেতারাই আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বিচার বিভাগ সম্পূর্ণ সরকারের অধীনে চলে গেছে। এতে, সব ক্ষমতা এককেন্দ্রিক হয়ে যাচ্ছে। যেটা মোটেও ঠিক নয়।
পরে, বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করার দাবি জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সিনিয়র  কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com