মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গুজব ঠেকাবে “জয় বাংলা” অ্যাপ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে দল ও সরকারের বিরুদ্ধে অপ্রচার ও গুজব প্রতিরোধ করতে ১৪ কোটি মানুষের কাছে ‘জয় বাংলা’ মোবাইল অ্যাপ্লিকেশনটি (অ্যাপ) পৌঁছাবে বলে জানালেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর।

শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ৭২ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি।শ্রদ্ধা নিবেদন শেষে মোহাম্মদ আব্দুস সবুর সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি। সামাজিক যোগাযোগমাধ্যমে, দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও গুজব প্রতিরোধে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি ২৪ ঘণ্টা কাজ করছে বলেও জানান তিনি।

তিনি জানান, দেশব্যাপী তৃণমূল পর্যায়ে, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষকলীগকে মাস্টার ট্রেইনার হিসেবে ট্রেনিং দেওয়া হবে এবং এ ব্যাপারে বিজ্ঞান ও প্রযুক্তি কমিটি সফল হবে বলেও মনে করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, দেশ এগিয়ে যাচ্ছে সেই সঙ্গে আইটি সেক্টরেও ব্যাপক উন্নতি হয়েছে। একদিন মহাশূন্যেও বাংলাদেশের একটা অবস্থান তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com