বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালির অস্তিত্বের ইতিহাস : বেনজীর আহ‌মেদ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৫০৪ বার পঠিত
আই‌জি‌পি ড. বেনজীর আহ‌মেদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাঙালির ৪ হাজার বছরের অস্তিত্বের ইতিহাস বলে মন্তব্য করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধুর ২৩ মিনিটের ভাষণ থেকে চার হাজার বছরের এসেন্স পাওয়া যায়। এ এসেন্স নির্দেশ করে, আমরা কীভাবে এত বছর শুরু থেকে অতিক্রম করে জাতিসত্তা ও স্বাধীনতা অর্জন করেছি।

বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতা শীষর্ক আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই ‘দিশারী’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com