মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বু‌ড়িচং থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ফেন‌সি‌ডিল গাঁজাসহ গ্রেফতার ২

আবদুল্লাহ আল মামুন বু‌ড়িচং কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৫৩৬ বার পঠিত

কুমিল্লা বুড়িচং থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ৫ কে‌জি  গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে।

পু‌লিশ সুত্র জানায়, বুড়িচং থানা পু‌লি‌শের এস আই সুজয় কুমার মজুমদার সঙ্গীয়  এএসআই মোঃ অহিদুর রহমান  মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাজাপুর ইউনিয়ন এর পাচওরা আসকর আলী পুকুর পাড় থেকে ৪০ বোতল ফেনসিডিলসহ একজন‌কে আটক করে। গ্রেফতারকৃত আসা‌মি জেলার মুরাদনগর উপজেলার রহিম পুর গ্রামের আব্দুল করিমের ছেলে মোঃ শাকিল (২৬)।

পৃথক আ‌রোও এক‌টি অ‌ভিযা‌নে বুধবার (৩০ ডিসেম্বর) বিকালে বুড়িচং থানা পু‌লি‌শের এসআই বিনোদ দস্তগীর, এস আই মোঃ অহিদুর রহমান সঙ্গীয় ফোর্স অ‌ভিযান চা‌লি‌য়ে উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ রেললাইনের পশ্চিম পাশে থেকে এক মাদক ব্যবসায়ীকে ৫ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী হল উপজেলার রাজাপুর ইউনিয়নের লড়িবাগ গ্রামের চারু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শরীফুল ইসলাম (২৪)।বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান পৃথক দুটি অভিযানে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com