সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীর ডেমরায় ইয়াবাসহ তিন নারী গ্রেফতার

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৮ বার পঠিত

রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ইয়াবাসহ তিনজন নারী মদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।গ্রেফতারকৃতদের নাম- মোছাঃ মনি আক্তার (২৪), মোসাঃ খোদেজা আক্তার ওরফে খুদী (৪০) ও মোছাঃ ফরিদা ইয়াসমিন ওরফে সাথী (৫৫)। এ সময় তাদের হেফাজত হতে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম বলেন, সোমবার (২৮ ডিসেম্বর, ২০২০) বিকাল ০৩.২৫ টায় ডেমরা থানার সারুলিয়া বাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর নিকট বিক্রি করতো।এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com