মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যানজটমুক্ত ও যান চলাচলে শৃংখলায় আন‌তে ট্রাফিক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা- ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪২১ বার পঠিত
ফাইল ফ‌টো

ঢাকা মহানগরীর রাস্তা যানজটমুক্ত ও যান চলাচলে শৃঙ্খলায় আন‌তে রাস্তার মোড়সমূহে গাড়ি দাঁড়ানো ও যাত্রী ওঠা-নামা বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে পরিকল্পনা করে এটি বাস্তবায়নের জন্য ট্রাফিক কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় ডিএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত ট্রাফিক বিভাগ কর্তৃক রুজুকৃত মামলা, রেকারিং, জরিমানা ইত্যাদি সংক্রান্তে আলোচনা সভায় এমন নির্দেশনা প্রদান করেন তিনি।

এ সময় বেরিবাধ এলাকার যানজট নিরসনে করণীয় সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে বেরিবাধসমূহ যানজটমুক্ত রাখার লক্ষ্যে বেরিবাধসমূহ হতে বালু ও অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলতে হবে। ড্রাইভিং লাইসেন্স ও শৃঙ্খলা সংক্রান্ত ট্রাফিক মামলা বৃদ্ধি করে চালকদের নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। বিশৃঙ্খলার সংস্কৃতি হতে বের হয়ে না আসতে পারলে আমাদের পরবর্তী প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হবে।

ডিএমপি কমিশনার নির্দেশনায় আরো বলেন, অনেক গাড়ি ট্রাফিক পুলিশের দেয়া সিগন্যাল অমান্য করে থাকে। সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি ও রাস্তায় অচল গাড়িসমূহ রেকারিং করে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন তিনি।

এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায় বিপিএম-বার, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার, যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আব্দুর রাজ্জাক বিপিএম, পিপিএম-সেবা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com