বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জাগ্রত মান‌বিকতার উ‌দ্যো‌গে এতিম-হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এমইএস:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৮৪১ বার পঠিত

কুমিল্লায় এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা।সোমবার ২৮ ডি‌সেম্বর দিনব‌্যাপী কু‌মিল্লার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ ক‌রেন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা ও সংগঠনের উপদেষ্ঠা সাইফুল আলম রনি। কু‌মিল্লা নগরীর ভাটপাড়ায় ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা,আদর্শ সদর উপজেলার আমড়াতরী ইউনিয়নের জুলেখা বিবি মাদ্রাসা,শিমড়া হুব্বুন্নাবী হাফেজিয়া মাদ্রাসা,চাঁনপুর ডুমুরিয়া মাদ্রাসাসহ অন্তত ১০ টি মাদ্রাসা ও এতিমখানায় তিন হাজার পিস কম্বল ও কানটুপি বিতরণ করা হয়।

 

শিমড়া হুব্বুন্নাবী হাফেজিযা মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা খলিফা আনিস মোর্শেদ বলেন,জাগ্রত মানবিকতার পক্ষ থেকে প্রতি বছর এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, এছাড়াও বছরের বিভিন্ন সময় জাগ্রত মানবিকতার উদ্যো‌গে এতিম শিশুদের জন্য খাদ্য সামগ্রী পাঠানো হয়,এগুলো দিয়ে এতিম শিশুদের ভরণপোষণ করি,জাগ্রত মানবিকতার জন্য আমাদের এতিমখানা ও হাফেজিযা মাদ্রাসার পক্ষ থেকে দোয়া থাকবে,

শীতবস্ত্র বিতরণকালে তাহ্সিন বাহার সূচনা বলেন, জাগ্রত মানবিকতা সব সময় সাধারণ ও অসহায় মানুষের পাশে থাকে,এখন শীতকাল,এতিম ও হাফেজ শিশুদের জন্য আমরা শীতবস্ত্র বিতরণ শুরু করেছি,পর্যায়ক্রমে অন্তত ১৫ টি মাদ্রাসা ও এতিমখানায় তিন হাজার কম্বল ও কানটুপি বিতরণ করার কথা জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com