মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লায় র‌্যাব ১১ সি‌পি‌সি টু”র পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফেন‌সি‌ডিলসহ গ্রেফতার ৩

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৪৬ বার পঠিত

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর এক‌টি টিম বি‌শেষ অভিযান চা‌লি‌য়ে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা হতে ২০০ বোতল ফেন্সিডিলসহ একজন এবং আর্দশ সদরে ৩৯৫ পিস ইয়াবা ও ১ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করে । সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করে কু‌মিল্লা র‌্যাব ১১ সি‌পি‌সি ২।

র‌্যাব সুত্র জানায়, রোববার ২৭ ডিসেম্বর রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন কোটবাড়ি বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় একজন মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। এ সময়ে আটককৃত আসামীর নিকট থেকে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক পাচারকারি হলেন কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন জুলাই কুড়িয়াপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ বায়েজিত বোস্তামী (২১)।

পৃথক  অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ ডিসেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন শ্রীপুর গ্রামের বড়পুকুরপাড় এলাকায় এক‌টি মা‌র্কে‌টের সাম‌নে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোটর সাইকেলে ইয়াবা ও বিদেশী মদ পরিবহনের সময় দুইজন মাদক পাচারকারিকে  গ্রেফতার করা হয়। এ সময়ে তাদের নিকট থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক পাচারকারিরা হলেন কুমিল্লা সদরের দক্ষিণ আনন্দপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু তালেব (৩২) ও কুমিল্লা সদরের  মৃত ইব্রাহীম মিয়ার ছেলে মোঃ হাসান (২৮)।গ্রেফতা‌রের বিষ‌য়ে র‌্যাব ১১ সি‌পিসি ২ এর অ‌ধিনায়ক  ‌মেজর নাজমুস সা‌কিব নি‌শ্চিত ক‌রেন।

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ক‌রে র‌্যাব সদস‌্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com