বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীর কদমতলীতে পৃথক অ‌ভিযা‌নে ১৬ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৯২ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।

কদমতলী থানা সূত্রে জানা যায়, রবিবার (২৭ ডিসেম্বর, ২০২০) দুপুর ২:৩০ টায় কদমতলীর শনির আখড়া আয়েশা মোশারফ মার্কেটের সামনে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ মফিজ (৩৫) ও মোনজা বেগম (৩৫)।

থানা সূত্রে আরো জানা যায়, রবিবার বিকাল ৪:৪০ টায় কদমতলীর সাদ্দাম মার্কেটের সামনে অপর এক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মোসাঃ ইয়াসমিনকে (২৬) গ্রেফতার করে কদমতলী থানা পুলিশ।

দিনের অপর এক অভিযানে সন্ধ্যা ৬:১০ টায় কদমতলীর রায়েরবাগ এলাকা থেকে ৬০ বোতল ফেন্সিডিলসহ মোঃ বাহারকে (২৫) গ্রেফতার করা হয় বলে থানা পুলিশ সূত্রে আরো জানা যায়।উল্লেখিত ঘটনায় কদমতলী থানায় পৃথক মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com