মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পাবনার চাট‌মোহ‌রে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের মামলায় সাংবা‌দিক বেলাল হো‌সেন গ্রেফতার

পাবনা প্রতি‌নি‌ধি:;
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৯ বার পঠিত

পাবনার চাটমোহরে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক বেলাল হোসেন স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাটমোহর পৌর সদরের শাহী মসজিদ মোড়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। বেলাল হোসেন স্বপন চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি, চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক ‘সময় অসময়’ পত্রিকার সম্পাদক।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, চাটমোহর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী রাজ আলী বাদী হয়ে বেলাল হোসেন স্বপনকে আসামি করে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন।
পাবনা ডিবি পুলিশের ওসি তোজাম্মেল হক জানান, বেলাল হোসেনের বিরুদ্ধে চাটমোহর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সেই মামলার আসামি হিসেবে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হবে। সেখান থেকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, বেলাল হোসেন স্বপন শুক্রবার তার ফেসবুক ওয়ালে কাউন্সিলর রাজ আলীকে নিয়ে একটি নারীঘটিত বিষয়ে উড়ো চিঠি নিয়ে পোস্ট দেন। এ ঘটনায় রাজ আলী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com