মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্রগ্রা‌মে ক‌রোনায় আ‌রোও এক পু‌লিশ সদস‌্যের মৃত‌্যু

চট্রগ্রাম সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪২৬ বার পঠিত

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনস্টেবল জহিরুল ইসলাম।

চট্টগ্রামে নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৪৪ বছর। এক ছেলে, এক কন্যা সন্তানের জনক কনস্টেবল জহিরুলের বাড়ি লক্ষীপুর জেলায়।
গত ৬ ডিসেম্বর কনস্টেবল জহিরুলের কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে। গতকাল বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে জহিরুলকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ছয়টার দিকে তিনি মারা যান।
এ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) মোট ছয়জন করোনাভাইরাস সংক্রমিত হয়ে মারা গেলেন। দামপাড়া পুলিশ লাইনে জানাজা শেষে কনস্টেবল জহিরুলের লাশ কোভিড প্রটোকল মেনে লক্ষীপুর পাঠিয়ে দেয়া হয়েছে বলে জানান এডিসি মঈনুল। ১৯৯৬ সালে কনস্টবেল জহিরুল বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com