বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুদক তলব করলে সাড়া দেওয়া মানবাধিকার লঙ্ঘন নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৬ বার পঠিত
ফাইল ছ‌বি

দুর্নীতির অভিযোগ এলেই সরকারি কর্মকর্তাসহ যে কাউকে তলব করতে পারবে দুদক। তলবের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌস রূপার করা রিটের পূর্ণাঙ্গ রায়ে এ কথা বলেন দেশের উচ্চ আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, অজ্ঞাত কোনো ব্যক্তিও যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেয়, তাহলে সে বিষয়ে তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিকে তলব করতে পারবে দুদক। এতে ওই ব্যক্তি মানবাধিকার লঙ্ঘিত হবে না।
ক্যাসিনোকান্ডে গ্রেফতার আলোচিত ঠিকাদার জি কে শামীমের জামিন কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে রাষ্ট্রের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রূপাকে তলব করে দুদক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তলবের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
আদালত রিটটি খারিজ করে তাকে দুদকে হাজিরের নির্দেশ দেন। সে হিসেবে ২৭ জানুয়ারি তার হাজিরের তারিখ ধার্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com