মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা বি:পাড়ায় স্কু‌লছাত্রী‌কে রাস্তা থে‌কে তু‌লে নি‌য়ে ধর্ষণ

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৫ বার পঠিত

কুমিল্লা জেলার ব্রা‏‏হ্মণপাড়ায় এলাকায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে রাস্তা তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসা‌মি আবদুল হাকিমকে (২০) গ্রেপ্তার করে থানা পু‌লিশ। মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন বিচারক। হাকিম উপজেলার বড়ধুশিয়ার গ্রামের নুরুন্নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই ছাত্রীকে প্রায় সময়ই উত্ত্যক্ত করতেন হাকিম। গত ১৭ ডিসেম্বর ওই ছাত্রী অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে স্কু‌লে যাচ্ছিল। এ সময় রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যান হাকিম। এরপর বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করে হা‌কিম । ২১ ডি‌সেম্বর সোমবার বিকেলে অভিযুক্ত হাকিম একটি সিএনজিচালিত অটোরিকশা দিয়ে  কুমিল্লায় যাওয়ার পথে হরিমঙ্গল বাজার এলাকা থে‌কে ছাত্রীর স্বজন ও পুলিশ গ্রেফতার করে।

মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রা‏হ্মণপাড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে সোমবার রাতে হাকিমের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com