সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

র‌্যা‌বের অ‌ভিযা‌নে রাজধানী‌তে ৬০ কো‌টি টাকার কো‌কেন উদ্ধার : গ্রেফতার ৬

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০০ বার পঠিত
কো‌কেন (ফাইল ছ‌ব‌ি)

রাজধানীর গুলিস্তান ও কোনাপাড়ায় অভিযান চালিয়ে প্রায় দুই কেজি কোকেন উদ্ধার করেছে র‍্যাব। র‍্যাব ১০ কোকেন উদ্ধারের খবরটি সময়নিউজকে নিশ্চিত করে জানায়, এই ঘটনায় অন্তত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা এই কোকেনের মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

র‌্যাব-১০ এর সহ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে ডেমরার কোনাপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ৭০ গ্রাম কোকেন জব্দ করা হয়।
তিনি জানান, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে গুলিস্তানে মেঘনা হো‌টে‌লে অভিযান চালিয়ে আরও তিন মাদক ব্যবসায়ীকে আটক এবং তাদের কাছ থেকে ১ কেজি ৮০ গ্রাম কোকেন জব্দ করা হয়।র‌্যাবের এই কর্মকর্তা বলেন, বুধবার রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com