বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদাল‌তে দুই শিশুর কান্না, জা‌মিন দেয়‌নি বিচারক

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৭ বার পঠিত

রাজধানীর সিজেএম আদালতের বিচারপ্রার্থীদের মাঝে দুই শিশু বিচারপ্রার্থী। জানা গেল, পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন। তাইতো আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে ৩ বছরের টুম্পা প্রতিবেশীর হাত ধরে বাবা মো. তোফায়েল ও মা ওয়াসিমা খাতুনকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে।

দুই শিশুর নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। আর এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই।

বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নিয়েছে দুই শিশু। তাদের হাত ধরেই ২ ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে।

কিন্তু এদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্না করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছেন আদালত।

এ মামলার আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারী  জানান, দুই শিশুর বাবা-মায়ের জামিন না হওয়ায় তাদের ভবিষ্যত অনিশ্চিত। স্বজনদের কেউ কাছে না থাকায় প্রতিবেশীদের কাছে দুধের দুই শিশু কতদিন থাকবে তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। সেইসাথে দুই শিশুর বাবা-মায়ের মুক্তি পেতে জামিনের জন্য আবারও আদালতে আবেদন করবেন বলেও জানান এই আইনজীবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com