সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকায় আসল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চাভুসগলু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৮৭০ বার পঠিত

দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার কিছু পরে তিনি ইন্দোনেশিয়া থেকে ঢাকায় পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু রাত ৭টা ৩৫ মিনিটে ইন্দোনেশিয়া থেকে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।তুর্কি এই পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি থেকে জানা গেছে, বুধবার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন মেভলুত চাভুসগলু। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।

এছাড়া, বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনেও কথা বলার সূচি রয়েছে তাদের। এর আগে, সকাল সাড়ে ৯টায় ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখিত কর্মসূচির পাশাপাশি ঢাকায় বারিধারাতে তুরস্ক দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন মেভলুত চাভুসগলু। এছাড়া বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সকাল সাড়ে ১০টায় সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com