মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নবনিযুক্ত পুলিশ সুপারদেরকে “চেঞ্জ মেকার” হওয়ার নি‌র্দেশ – আইজিপি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫০৫ বার পঠিত

নব‌নিযুক্ত ১৩টি জেলার পুলিশ সুপারদেরকে (এসপি) অনুকরণীয় ‘রোল মডেল’ হতে হবে। বাংলাদেশ পুলিশের মর্যাদা ও সম্মান বাড়াতে হবে। ‘চেঞ্জ মেকার’ হিসেবে দেশের জন্য জনগণের জন্য কাজ করতে হবে। পু‌লিশ প্রধান আই‌জি‌পি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষ শাপলায় নবনিযুক্ত পুলিশ সুপারগণের উদ্দেশ্যে ব্রিফিংকালে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, ‘ব্রুটালিটি’ বা নির্যাতনকে চিরতরে কবর দিতে হবে। জনগণের সাথে মিশতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। মানুষকে ভালবাসতে হবে, তাদের সাথে সদাচরণ করতে হবে। মানুষকে ভালোবাসলে তাদেরও ভালোবাসা পাওয়া যায়, করোনা আমাদেরকে তা দেখিয়ে দিয়েছে। ড. বেনজীর আহমেদ বলেন, আমরা দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত পুলিশ দেখতে চাই। পুলিশে দুর্নীতিবাজ ও মাদকের সাথে সংশ্লিষ্টদের স্থান নেই।

আইজিপি বলেন, সারাদেশে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু হয়েছে। কার্যকরভাবে বিট পুলিশিং বাস্তবায়ন করতে হবে, যাতে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধী, অপরাধ প্রবণতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশের কাছে থাকে।তিনি বলেন, ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি ডিসিপ্লিনের প্রতিও নজর রাখতে হবে। ওয়েলফেয়ার এবং ডিসিপ্লিনকে মেলানো যাবে না।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার পদায়নকৃত ১৩টি জেলার মধ্যে কু‌মিল্লা, কুড়িগ্রাম, রাঙ্গামাটি, মাগুরা, গাজীপুর, শেরপুর, ঠাকুরগাঁও, পাবনা, বরগুনা, রাজবাড়ী, মৌলভীবাজার, গোপালগঞ্জ ও বরিশাল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com