মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বোমা বি‌স্ফ‌োরণে কাবুল প্রক‌ম্পিত নিহত ৮

আবদুর রহমান সাঈফ/ ‌নাগ‌রিক অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪১৮ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

একদিনের ব্যবধানে বোমা হামলায় আবারো প্রকম্পিত আফগানিস্তান। রাজধানী কাবুলে শক্তিশালী গাড়ি বোমা হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। পার্লামেন্টের এক সদস্যসহ আহত হয়েছেন আরো ১৫ জন। কয়েকজনের অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, রোববার (২০ ডিসেম্বর)-এর বিস্ফোরণে আশপাশের বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। প্রচণ্ড শব্দে বাড়ি-ঘর এবং দোকানপাটও ক্ষতিগ্রস্ত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ।
একে সন্ত্রাসী হামলা বলে অবিহিত করেছে দেশটির সরকার। একদিন আগেই দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ গজনীর গিলান জেলায় ভয়াবহ বিস্ফোরণে ১৫ শিশু নিহত হয়।
নিরাপত্তা বাহিনী বলছে, গাড়িতে রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করেনি তালেবান অথবা আল-কায়েদা। তবে সম্প্রতি আফগানিস্তানের বেশ কয়েকটি হামলার দায় স্বীকারে করে বিবৃতি দেয় জঙ্গি গোষ্ঠী আইএস।
প্রতিদিনই আফগানিস্তানের কোথাও না কোথাও বিস্ফোরণ অথবা হামলা হচ্ছে। হাঁপিয়ে উঠা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন কুলকিনারা বের করতে পারছে না। দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধ বন্ধে তালেবান এবং দেশটির সরকারের মধ্যে আলোচনার মধ্যেই হামলার ঘটনা বেড়ে গেছে আফগানিস্তানে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com