মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌টেকনা‌ফে বি‌জি‌বির অ‌ভিযা‌নে সা‌ড়ে সাত কো‌টি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪৫৮ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের হ্নীলা মৌচনী সীমান্তে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৯ ডিসেম্বর) রাতে হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মৌচনী লবণ মাঠ এলাকা থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাত কোটি ৫০ লাখ টাকা।

রোববার (২০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান। মো. ফয়সল হাসান খান জানান, লেদা বিওপির একটি বিশেষ টহল দল ছু্রিখালের লবণ মাঠ এলাকা দিয়ে দুইজন লোককে দুটি বস্তা কাঁধে নিয়ে মৌচনী গ্রামের দিকে আসতে দেখে। দেখতে পেয়ে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে দ্রুত এগিয়ে যায়। তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তাগুলো ফেলে কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে দ্রুত দৌড়ে মৌচনী গ্রামের দিকে পালিয়ে যায়। এরপর বিজিবি সেখানে পৌঁছে তল্লাশি চালিয়ে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া দুটি প্লাস্টিকের বস্তা থেকে দুই লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও জানান, অভিযানে কোনও পাচারকারী ও সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে ইয়াবা পাচারকারীদের শনাক্ত করার জন্য ব্যাটেলিয়নের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার ইয়াবা ব্যাটেলিয়ন সদরে জমা রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com