সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে সা‌ড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৪২৫ বার পঠিত

রাজধানীর খিলগাঁও থানা এলাকা থেকে ৬৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ আঃ আজিজ(২২), মোঃ মারুফ(২৮) ও মোছাঃ বাতাসি বেগম(২৮)।

গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুর রহমান আজাদ ডিএমপি নিউজকে জানান, শনিবার (১৯ ডিসেম্বর) খিলগাঁও থানার রামপুরা বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে কোতয়ালী জোনাল টিম।তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদীন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা নিয়ে এসে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত গ্রেপ্তারকৃত আঃ আজিজ ও মারুফদ্বয়কে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com