বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে লু‌ন্ঠিত মালামাল উদ্ধার: গ্রেফতার ২

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৪ বার পঠিত

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে লুন্ঠিত মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-শাহীন (৪২) ও মোসাঃ শারমিন আক্তার সীমা (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ০৬  ভরি ০১ আনা ০৩ রতি স্বর্ণ, ৩,২১২ কাতার রিয়াল, ৩২৬ সৌদি  রিয়াল, ১০০ ইউএস ডলার ও ২,৫০০ টাকা উদ্ধার করা হয়। সেই সাথে লুন্ঠনের কাজে ব্যবহৃত কালো রংয়ের একটি হিজাবসহ বোরকা, ১টি স্টিলের সুইচ গিয়ার, ১টি হেক্সো ব্লেড, একটি পাইপ রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার, একটি সেলাই রেঞ্জ, একটি প্লাস, একটি হাতুরি, দুইটি মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর পিপিএম ডিএমপি নিউজকে বলেন, শুক্রবার (১৮ ডিসেম্বর, ২০২০) রাত ১০:৪০ টায় কদমতলী থানার মেরাজনগর ডি-ব্লক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর, ২০২০ সন্ধ্যায় কদমতলী থানার মেরাজনগর ডি ব্লকের নিজ বাসায় ছেলেকে রেখে বাহিরে যান আয়েশা আক্তার। তিনি বাহিরে যাওয়ার পর বোরকা পরে বাসায় প্রবেশ করে কয়েকজন অজ্ঞাতনামা লোক। তারা বাসায় প্রবেশ করে ছেলেটিকে মৃত্যুর ভয় দেখিয়ে তার হাত-পা ও মুখ বেঁধে রুমের মধ্যে তোষক দিয়ে ঢেকে রাখে। এরপর বাসার আলমারী ভেঙ্গে গচ্ছিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বিদেশি রিয়ালসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১৭ ডিসেম্বর, ২০২০ কদমতলী থানায় একটি মামলা রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ লালবুর রহমান পিপিএম বলেন, মামলাটি তদন্তকালে বিভিন্ন তথ্য-প্রযুক্তি পর্যালোচনা করে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে তাদেরকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com