মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গেটম‌্যান ঘু‌মি‌য়ে থাকায় বাস-ট্রেন দুর্ঘটনা: চার সদস্যের তদন্ত কমিটি গঠন

জয়পুরহাট সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পঠিত

জয়পুরহাট সদরের পাঁচবিবি এবং জয়পুরহাট সেকশনের ই ৮৪ নাম্বার রেলগেটে বাস-ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিনকে আহ্বায়ক করে শনিবার (১৯ ডিসেম্বর) এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ মো. আব্দুর রহিম, পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী লোকো আশিক কুমার মণ্ডল এবং পাকশী বিভাগীয় চিকিৎসা কর্মকর্তা শাকিল আহমেদ। আগামী ৩ কর্ম-দিবসের মধ্যে এ কমিটি দুর্ঘটনা সম্পর্কিত তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা,পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহসহ রেল‌ওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উ‌ল্লেখ‌্য শনিবার (১৯ ডিসেম্বর) জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষের সময় রেলক্রসিংয়ের গেট খোলা ছিল। এসময় ঘুমিয়ে ছিলেন গেটম্যান।  সদরের পুরানপৈল রেলগেটে সকাল ৭ টার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি বাস রেল ক্রসিং পার হওয়ার সময় রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গেছে। ভয়াবহ এই সংঘর্ষে এখন পর্যন্ত ১২ জন নিহত হয়েছেন। জয়পুরহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনার পর থেকেই উত্তরাঞ্চলের ৮ জেলার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিকল হওয়া ট্রেনটি উদ্ধারের জন্য সৈয়দপুর থেকে ট্রেন আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com