রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা মহানগরীর বজ্রপু‌রে এক ব‌্যক্তির লাশ উদ্ধার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৫৫৭ বার পঠিত
উদ্ধার মৃত ব‌্যক্তির লাশ
কুমিল্লা মহানগরী‌তে স্বর্ণ দোকা‌নের কর্মচারী অরূপ কর্মকার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতয়ালী  পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরীর রাজগঞ্জ বজ্রপুর রো‌ড়ের পা‌শে নির্মাধীন বি‌ল্ডিং এর পা‌শ থেকে ‌তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অরূপ কর্মকার (৪২) ওই এলাকার মৃত ধনাঞ্জয় কর্মকারের ছেলে। ঘটনাস্থ‌লে নিহ‌তের স্ত্রী হা‌জির হ‌য়ে স্বামীর লাশ সনাক্ত ক‌রে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ারুল হক জানান, নগরীর বজ্রপুর এলাকায় ইউসুফ হাইস্কুলের পাশে নবনির্মিত একটি ভবনের বেজমেন্টে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, নিহত অরূপ কর্মকার মাদকাসক্ত ছিল। নেশা করা অবস্থায় তার মৃত্যু হতে পারে বলে আমরা ধারণা করছি। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com