মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিচার চাইতে এসে যেন আদালতের বারান্দায় ঘুরতে না হয়- রাষ্ট্রপ‌তি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৯৭ বার পঠিত
ছ‌বি: ফাইল ফ‌টো
বিচার চাইতে এসে আদালতের বারান্দায় যেন বিচারপ্রার্থীকে বছরের পর বছর ঘুরতে না হয়, সেজন্য বিচারপতিদের নজর রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এদিকে, মামলাজট কমাতে আরও বেশি বিচারক নিয়োগ দিতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সুপ্রিমকোর্ট দিবসের অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীদের বিচার ও সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে সুপ্রিমকোর্ট জাতিকে কলঙ্ক মুক্ত করেছে।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা আর গণমানুষের বিচারের অধিকার নিশ্চিতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ সুপ্রিমকোর্ট। আর ২০১৭ থেকে টানা চতুর্থবারে মতো পালিত হয়েছে সুপ্রিমকোর্ট দিবস। তবে করোনা মহামারির কারণে শুক্রবার (১৮ ডিসেম্বর) সীমিত আকারে ও ভাচুর্য়াল প্ল্যাটফর্মে দিবসটি পালিত হয়।অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেন, গেল ৪৮ বছর জাতির ক্রান্তিলগ্নে সংবিধান রক্ষা ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করে আসছে সুপ্রিমকোর্ট। বন্দুকের নল কিংবা যে কোনো বাধা অতিক্রম করে বিচারপতিরা তাদের কাজ করে যাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এসময় বিচার চাইতে এসে বিচারপ্রার্থী মানুষের যেন ভোগান্তি না হয় তা নিশ্চিত করতে বিচারপতিদের সজাগ থাকার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। তিনি জানান, সব বিচারকের খেয়াল রাখতে হবে, বিচারপ্রার্থীদের যেন আদালতের বারান্দায় দিনের পর দিন ঘোরাঘুরি করতে না হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের বিচার নিশ্চিত করতে হবে। আর দেশের আদালতগুলোতে বিচারক সংকটের কথা তুলে ধরেন অ্যার্টনি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি জানান, জনসংখ্যার তুলনায় বিচারক সংকটের কারণে মামলা শেষ করতে বিলম্ব হওয়ায় সুবিচারের অন্তরায় হয়।
অন্যদিকে, বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বিচারে সুপ্রিমকোর্টের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, ১৯৭১ সালের মানবতাবিরোধী বিচারের ক্ষেত্রে সুপ্রিমকোর্টের অবদান ভুলবার নয়।
সংবিধানের ৫ম ও ৭ম সংশোধনী বাতিলসহ যুগান্তকারী সব রায় দিয়ে সুপ্রিমকোর্টের জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করছে বলেও জানান আইনমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com