মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে পুলিশের এএসআই আহত: গ্রেফতার সন্ত্রাসী ইব্রাহীম

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ৫২৬ বার পঠিত
গু‌লি‌তে আহত এএসআই উজ্জ্বল

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজারে সন্ত্রাসীদের গুলিতে পুলিশের এক এএসআই আহত হয়েছেন। তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রায়েরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রায়েরবাজার এলাকায় সকাল সাড়ে নয়টার দিকে রাকিব নামে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে যায় পুলিশ। এ সময় একটি রুমে সন্দেহভাজন চার-পাঁচজনকে দেখতে পান পুলিশ সদস্যরা। আসামি রাকিব সন্দেহে ইব্রাহীম নামে আরেকজনকে ধরে ফেলেন পুলিশের এএসআই উজ্জল। এ সময় সন্ত্রাসী ইব্রাহিম সাথে থাকা পিস্তল দিয়ে দুই রাউন্ড গুলি করলে উজ্জ্বল মারাত্মক আহত হন।

তখন পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে ইব্রাহীমকে গ্রেফতার করেন। পরে আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সন্ত্রাসী ইব্রাহীমকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।
আহত পুলিশ সদস্য এএসআই উজ্জ্বল বলেন, ওয়ারেন্টের আসামি গ্রেফতার করতে গিয়ে ওই রুমে ঢুকতে গেলে ৪ থেকে ৫ জন ছেলেকে পাই। পাওয়ার পর তাদেরকে জিজ্ঞাসাবাদ করি। ওই ছেলেটাকে নির্ণয় করার জন্য চেষ্টা করি। এর মধ্যে একজন ছেলে চলে যাওয়ার চেষ্টা করে তখন তাকে আটক করলে ও যখন আমি ধরার চেষ্টা করি তখন কোমর থেকে রিভলভার বের করে আমাদের গুলি করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com