বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডিএম‌পি‌কে পে‌ট্রোল কার উপহার দি‌লো নাভানা গ্রুফ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ৭৬৭ বার পঠিত

ঢাকা মহানগর এলাকার টহল ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে একটি পেট্রোল কার উপহার দিলো নাভানা গ্রুপ।রবিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১.৩০ টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম-বার এর নিকট একটি টয়োটা ব্রান্ডের পেট্রোল কার হস্তান্তর করেন নাভানা গ্রুপের পরিচালক মো. আনসার আলী খান।

নাভানা গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আমাদের প্রয়োজন বুঝে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়া। এই পেট্রোল কারটি গুলশান ও কূটনৈতিক এলাকার নিরাপত্তায় ব্যবহার করা হবে। আমাদের ভালো কাজে সবসময় আপনারা পাশে থাকুন।

নাভানা গ্রুপের পরিচালক বলেন, নাভানা গ্রুপ সবসময় সেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রাখে। করোনাকালে আমরা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও হাসপাতালে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছি। পুলিশ দেশ সেবায় নিজেদের নিয়োজিত রেখে মানুষকে সেবা দিচ্ছে। আপনাদের পাশে থাকতে পেরে আমরাও আনন্দিত। ভবিষ্যতেও নাভানা গ্রুপ আপনাদের পাশে থাকবে।এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নাভানা গ্রুপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com