মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নোয়াখালীর হা‌তিয়ায় গাঁজা চাষের অপরা‌ধে আটক ১

হা‌তিয়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৫১৬ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় বাড়িতে গাঁজার চাষ করে ব্যবসা করার অভিযোগে নাহিদ উদ্দিন জুনায়েদ (৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।নাহিদ উদ্দিন জুনায়েদ স্থানীয় মো. জাহাঙ্গির আলমের ছেলে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের সংবাদমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে নাহিদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে বাড়ির পেছনে চাষ করা ৪০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এসময় নাহিদের বসতঘরে তল্লাশি চালিয়ে আরও পাঁচশ গ্রাম শুকনো গাঁজা জব্দ করা হয়।নাহিদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com