রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ব্রাক্ষণবা‌ড়িয়ার সরাইলে ভূয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ প‌রিচ‌য়ে প্রতারণা: গ্রেফতার ৪

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮৫ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চার ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাতে সরাইল থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর এলাকার ইসমাইল ভূঁইয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮), বরগুনা জেলার সদর উপজেলার গর্জনবুনিয়া গ্রামের কাশেম আলী খাঁর ছেলে লিটন মিয়া (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া গ্রামের উত্তর হাটির তোয়াজ উদ্দিনের ছেলে মিজান মিয়া (৩২) ও একই উপজেলার দেওড়া গ্রামের বাগবাড়িয়া এলাকার নূর মিয়ার ছেলে মো. জহির মিয়া (৪০)।

পুলিশ জানায়, বুধবার রাতে সরাইল উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা জেলার বিভিন্ন স্থানে নিজেদেরকে পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। পরে তাদের প্রাইভেটকার তল্লাশি করে বিভিন্ন ধরনের স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট ও ওয়াকিটকি ওয়ারলেস সেট উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com