শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আ‌মে‌রিকায় প্রথম কোন কৃষ্ণাঙ্গ নাগরিক হচ্ছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৩ বার পঠিত

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন নতুন প্রশাসনে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে কৃষ্ণাঙ্গ নাগরিক অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে  মনোনীত করেছেন।

২০০৩ সালে মার্কিন সরকার যখন ইরাকে আগ্রাসন চালায় তখন সেখানে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল অস্টিন এবং পরবর্তীতে তিনি মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান হয়েছিলেন।

আমেরিকার সাবেক প্রতিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি মিশেলে ফ্লাওয়ারনয়কে প্রতিরক্ষামন্ত্রীর জন্য মনোনয়ন করার বিরাট সম্ভাবনা ছিল কিন্তু বাইডেনের ওপর সংখ্যালঘু সম্প্রদায় থেকে মন্ত্রিসভায় বেশি সদস্য নেয়ার চাপ রয়েছে। এ প্রেক্ষাপটে সাবেক চার তারকা জেনারেল অস্ট্রিন নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন, পলিটিকো এবং নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল বাইডেন বলেছেন যে তিনি তার পছন্দ চূড়ান্ত করেছেন এবং শুক্রবার এ বিষয়ে ঘোষণা দেবেন। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হলে সিনেটের পক্ষ থেকে অস্টিনকে তার পদ নিশ্চিত করতে হবে।

আমেরিকার আইন অনুসারে, দেশটির প্রতিরক্ষামন্ত্রী হতে হলে সামরিক বাহিনী থেকে অবসর নেয়ার পর সাত বছর অপেক্ষা করতে হয়। জেনারেল অস্টিনের অবসরের বয়স সাত বছর হয় নি। সে ক্ষেত্রে তাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী করতে হলে সিনেটের পক্ষ থেকে তার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করতে হবে।- পার্স টুডে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com