মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌বি:বাড়ীয়ার কসবায় যাত্রীবাহী বাস খা‌দে : নিহত ১ আহত ২০

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪০৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২০ জন যাত্রী। রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লা- ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম সিরাজুল ইসলাম (৩৫)। তার বাড়ী কসবা উপজেলার খাড়েরা গ্রামে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে সিলেট থেকে কুমিল্লা যাওয়ার পথে কুমিল্লা ট্রান্সপোর্ট এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৬০৭) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে যায়। এসময় বাসের এক যাত্রী নিহত হন এবং অপর ২০ যাত্রী আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ  ও কসবা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল্লা খালিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করেন। বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com