শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাঙ্গামা‌টি‌তে ফুটফু‌টে সন্তান জন্ম দি‌লেন মান‌সিক ভারসাম‌্যহীন নারী : কে পিতা !

রাঙ্গামা‌টি সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৩ বার পঠিত
মান‌সিক ভারসাম‌্যহীন পাগলীর ফুটফু‌টে নবজাতক

রাঙামাটিতে মানসিক ভারসাম্যহীন এক নারীর গর্ভে জন্ম নিয়েছে ফুটফুটে এক কন্যা শিশু। রোববার (৬ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেয়। তবে এই সন্তানের বাবাকে, সেটা জানেন না কেউ। রাস্তার ধারে পড়ে থাকা ভারসাম্যহীন এই নারীর গর্ভে শিশু জন্ম নিয়ে এলাকায় কৌতূহল জন্ম দিয়েছে।

রাঙামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় রাস্তাঘাটে ঘুরে বেড়াতেন মানসিক ভারসাম্যহীন এই নারী। গত কয়েক মাস ধরে সে গর্ভবতী হয়েছে এমনটা উপলব্ধি করতে পেরে এলাকাবাসী বিভিন্ন সময়ে খাবারও দিতেন। রোববার সকালে নারী রাস্তার মধ্যে ব্যথায় গড়াগড়ি শুরু করলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে রাঙামাটি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এক কন্যা শিশু জন্ম দেয়। বর্তমানে মা ও মেয়ে দুইজনেই সুস্থ আছেন। তবে নবাগত শিশুটির বাবা কে তা নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে। ভারসাম্যহীন এক নারীর সঙ্গে এই ধরনের বর্বর কর্মকাণ্ডে ক্ষোভ জানান এলাকাবাসী।
এলাকার বাসিন্দা মঈন উদ্দীন সেন্টু বলেন, ভারসাম্যহীন এই নারীকে গত কয়েক মাস ধরে এলাকাবাসী খাবার দিচ্ছিল। পরে আজ (রোববার) সকালে প্রসবজনিত ব্যথা উঠলে হাসপাতালে নিয়ে যায়। পরে সে কন্যা সন্তান প্রসব করেছে। এই নারীর সাথে যে এই কাণ্ড ঘটিয়েছে তার আমি ধিক্কার জানাই।
এদিকে পিতৃ পরিচয়হীন এই শিশুটিকে দত্তক নেওয়ার জন্য হাসপাতালে শিশুটির দেখভাল করছেন এক নারী। তিনি জানান, আমার কোনও সন্তান নেই। এই কন্যা শিশুটিকে আমি নিজের সন্তানের মতো লালন পালন করতে চাই। আমি সরকারের কাছে এই কন্যাটির দায়িত্ব নেয়ার অনুরোধ জানাচ্ছি।
সমাজ সেবা অধিদপ্তরের রাঙামাটি জেলার উপ পরিচালক মো. ওমর ফারুক জানিয়েছেন, আমরা বিষয়টি জেনেছি। আপাতত হাসপাতালে মা ও বাচ্চা সেবা নিবেন। প্রচলিত আইন অনুযায়ী বাচ্চাটিকে দত্তক দেওয়ার প্রক্রিয়া আমরা শুরু করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com