মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পরমানুবিজ্ঞানী হত্যাকাণ্ড ইরানের সঙ্গে মার্কিন লেনদেন আরও জটিল করবে : বাইডেন

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫২১ বার পঠিত

ইরানের পরমাণুবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ড ইরানের সঙ্গে মার্কিন লেনদেন বা বোঝাপড়াকে আরও জটিল করবে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি বলতে পারছেন না তা কতটা জটিল হবে। সিএনএন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, এটা বলা কঠিন যে এই হত্যাকাণ্ড তেহরানের সঙ্গে তার লেনদেন বা বোঝাপড়াকে কতটুকু জটিল করে তুলবে। -সিএনএন

বাইডেন আরও বলেন, ইরান ইস্যুতে ট্রাম্পের অনুসৃত নীতি ভুল ছিল। আর এ কারণেই ইরানের পরমাণু সংক্রান্ত জ্ঞান ও সক্ষমতা বেড়েছে। বাইডেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা হয়। পরে ট্রাম্প ক্ষমতায় এসে ওই সমঝোতা থেকে বেরিয়ে যান এবং ইরানের বিরুদ্ধে একের পর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকেন। এদিকে পরমাণু সমঝোতা চুক্তি নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ফের ইরানকে আলোচনায় ফেরার কথা বলার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, তার দেশকে লেকচার দেয়ার আগে ইউরোপকে আগে আচরণ পরিবর্তন করতে হবে।

এদিকে হেইকো মাস বলেন, ইরানের হাতে কোন পরমাণু অস্ত্র বা কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে না। ইরানের এ ধরনের কর্মসূচি পুরো অঞ্চলকে ঝুঁকির মুখে ফেলেছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরানের ভূমিকায় পরিবর্তন আনার তাগিদ দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপের দেশগুলোর উচিত প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে তাদের ব্যর্থতা পর্যালোচনা করা। পারস্য উপসাগরীয় অঞ্চলে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি বন্ধ করার কথাও তখন বলেন জারিফ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com