মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি‌শ্বে ক‌রোনা প‌রি‌স্থি‌তির সর্ব‌শেষ প‌রিসংখ‌্যান

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৬২১ বার পঠিত

বিশ্বজুড়ে শুরু হয়েছে মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় সংক্রমণ। এই প্রাণঘাতী ভাইরাসটি আবারও ভয়ঙ্কর হতে শুরু করছে । বর্তমানে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার।

করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৮১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৩১ হাজার ৩৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৪২৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এ দেশটিতে এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৬ জন আক্রান্ত হয়েছেন।

করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৫ লাখ ৭১ হাজার ৭৮০ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৩৯ হাজার ২২৭ জন।

করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৮৭ হাজার ৫১৬ জন। এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৭৫ হাজার ৩০৭ জন।

সুস্থতার দিক থেকে প্রথম অবস্থানে আছে ভারত (৯০ লাখ ১৫ হাজার ৬৮৪ জন), দ্বিতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৮৫ লাখ ৬১ হাজার ৪২৭ জন) এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৫৭ লাখ ২৫ হাজার ১০ জন)।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনা ভাইরাসে আক্রান্ত ৪৬৯৪২৩ জন, চিকিৎসাধীন ৭৬৯২৪ জন, সুস্থ ৩৮৫৭৮৬ জন ও মৃত্যুবরণ করেছেন ৬৭১৩ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com