মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে পু‌লি‌শের অ‌ভিযা‌নে ২০ লক্ষ জাল টাকার নোটসহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১২ বার পঠিত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লক্ষ জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ সুমন মিয়া (৩০), মোঃ বিপ্লব হোসেন (৩২) ও মোঃ রাজিব শিকদার (৩৫)। সোমবার (৩০ নভেম্বর, ২০২০) দুপুর ০২.২৫ টায় মোহম্মদপুর থানা এলাকার ঢাকা উদ্যানের সামনে থেকে জাল টাকাসহ তাদেরকে গ্রেফতার করে সঙ্গবদ্ধ অপরাধ, গাড়িচুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারি পুলিশ কমিশনার মোঃ বায়েজীদুর রহমান ডিএমপি নিউজকে জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে জানতে পারি কতিপয় ব্যক্তি মোটা অংকের জাল টাকাসহ ঢাকা উদ্যানের সামনে বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে গ্রেফতারকৃত সুমন নিকট হতে ১০ লক্ষ জাল টাকা, বিপ্লব নিকট হতে ০৬ লক্ষ জাল টাকা এবং রাজিবের নিকট হতে ০৪ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয়। তারা তিনজনই জব্দকৃত ২০ লক্ষ জাল টাকা প্লাষ্টিকের বাজার ব্যাগে বহন করছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা ‍রুজু  ক‌রে পু‌লিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com