মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দে‌শের ১২‌টি ক‌্যা‌ডেট ক‌লে‌জে ভ‌র্তি কার্যক্রম চল‌ছে

নাগ‌রিক শিক্ষা খবর:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৫১৫ বার পঠিত

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজ। ২০২১ সালে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য এই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।

দেশে বর্তমানে ছেলেদের জন্য নয়টি ও মেয়েদের জন্য তিনটি ক্যাডেট কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেলের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কলেজগুলো পরিচালিত এবং স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান।
আবেদনের সময়সীমা: গত ২২ নভেম্বর আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। অনলাইনে www.cadetcollege.army.mil.bd অথবা cadetcollegeadmission.army.mil.bd আবেদন ফরম পূরণ করতে হবে।
পরীক্ষা: আগামী ২৯ জানুয়ারি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের। গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।
উচ্চতা: বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।
আবেদন ফি: আবেদন ফি এক হাজার ৫০০ টাকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com