রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রথমে টিকা পা‌বে ৫২ লাখ মানুষ : জাতীয় প‌রিকল্পনা

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৯০৭ বার পঠিত

ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে আগে টিকা দেওয়া হবে । ন্যায্যতা ও সমতা নিশ্চিত করার কথা বলছেন জনস্বাস্থ্যবিদেরা

শুরুতে সরকার  প্রায় ৫২ লাখ মানুষকে করোনার টিকা দিতে চায়। তিনটি পর্যায়ে পাঁচ ধাপে মোট ১৩ কোটির বেশি মানুষকে বিনা মূল্যে টিকা দেওয়ার কথা ভাবছে সরকার। সুষ্ঠুভাবে টিকা কেনা, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি করা হবে। সারা দেশে করোনার টিকা দেওয়ার খসড়া জাতীয় পরিকল্পনায় এ কথা বলা হয়েছে।

খসড়া পরিকল্পনায় আইনগত প্রস্তুতি, কাজের সমন্বয়, যোগাযোগ ও জনসচেতনতা সৃষ্টি, অর্থ ও জনবল, কোল্ড চেইন ও সরঞ্জাম, টিকার নিরাপত্তা, টিকা পাওয়ায় অগ্রাধিকার, পার্শ্বপ্রতিক্রিয়া, পর্যবেক্ষণ ও মূল্যায়নের মতো বিষয়গুলো রয়েছে। টিকা সংগ্রহ, টিকা কেনা ও টিকা বিতরণের খরচেরও একটি সম্ভাব্য হিসাব জাতীয় পরিকল্পনায় তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অনুষ্ঠানে খসড়া পরিকল্পনার মূল বিষয়বস্তু উপস্থাপন করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, জাতীয় পরিকল্পনা চূড়ান্ত করার কাজ প্রায় শেষ। চূড়ান্ত হলে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন‌্য পাঠা‌নো হ‌বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com