মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় বহুতল ভবন থে‌কে প‌ড়ে বিশ্ব‌বিদ‌্যালয় ছাত্রীর আত্মহত‌্যা

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৭২৩ বার পঠিত

কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় এলাকায় এক‌টি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে জান্নাতুল হাসিন (২৩) নামে সদ্য বিবিএ কমপ্লিট করা এক বিশ্ববিদ্যালয় ছাত্রী আত্মহত্যা করেছে। সে নগরীর ১০ নং ওয়ার্ডের ইদ্রিস মেহেদীর মেয়ে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর দেড়টায় ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মনজুর কাদের মনির কার্যালয়ের সামনে বহুতল ভবনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইদ্রিস মেহেদী জানান, সোমবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় আসে জান্নাতুল হাসিন। কোন কারণে তার মন খারাপ দেখেছি। মঙ্গলবার দুপুর দেড়টায় শ্যাম্পু আনার কথা বলে সে বাসা থেকে বের হয়। পরে জানতে পারি সে পাশের গোল্ড সিলভার হোমস নামের একটি নয়তলা আবাসিক ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এখনো বুঝতে পারছি না সে আত্মহত্যা করেছে নাকি অন্য কিছু। আমার তিন মেয়ে এক ছেলের মধ্যে জান্নাতুল হাসিন মেঝো। সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ শেষ করে এমবিএ পড়ার প্রস্তুতি নিচ্ছিলো। পাশাপাশি একটি ব্যাংকে ইন্টার্নি করছিলো।

গোল্ড সিলভার হোমস ভবনের নিরাপত্তারক্ষী হাবিবুর রহমান জানান, মেয়েটি বাসায় প্রবেশের সময় কার কাছে যাবে জানতে চাইলে জানায়, ছয়তলায় রাফি আংকেলের মেয়ে সোহানার নিকট যাবে। ৮-১০ মিনিট পর দেখি ওই মেয়েটি নিচে পড়ে আছে।

স্থানীয়দের ধারণা প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে অভিমান করে আত্মহত্যা করেছে। কেউ কেউ বলছে সম্প্রতি তার প্রেমিকের অন্যস্থানে বিয়ে হয়েছে। এতে করে সে ক্ষুব্ধ ছিল ।

বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কান্দিরপাড় পু‌লিশ ফাঁড়ি ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক নুরুল ইসলাম। তি‌নি জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়‌টি  তদন্ত শেষে  জানা যাবে কি কার‌নে আত্মহত‌্যা ক‌রে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com