মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভার‌তে পাচার হওয়া ৮ নারী দে‌শে ফিরল‌েন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১০৬৮ বার পঠিত

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার বাংলাদেশি আট নারীকে উদ্ধারের তিন বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।

ফেরত আসা নারীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে পোর্ট থানায় সোপর্দ করা হয়। পরে রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নামে দুটি এনজিও তাদেরকে পুলিশের কাছ থেকে গ্রহণ করেছে আইনি সহায়তা দেয়।
সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন, খাগড়াছড়ির সীমা কামাল মোল্লা, যশোরের মাজেদা মন্ডোল, সালমা ও হাজিরা খাতুন, নারাণগঞ্জের আখি, চুয়াডাঙ্গার রানী শেখ, পটুয়াখালীর রেখা বেগম ও মাগুরার রিয়া শেখ।
ফেরত আসা কিশোরী খাগড়াছড়ির সিমা কামাল মোল্লা জানায়, সে প্রতিবেশির বাড়িতে কাজ করতেন। একজন তাকে শহরে ভাল কাজের কথা বলে নিয়ে যায়। পরে ভারতে পুলিশের হাতে ধরা পড়ে সে জানতে পারে পাচার হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মহাসিন উদ্দীন জানান, ফেরত আসা নারীদের ইমিগ্রেশন কার্যক্রম শেষে পোর্ট থানায় সোপর্দ করা হয়। পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
জাস্টিস এন্ড কেয়ারের যশোর শাখার প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে পাচারকারী ভাল কাজের প্রলোভনে এসব নারীদেরকে ভারতে পাচার করে। পরে সেখানে নিয়ে বিভিন্ন ঝুঁকিমুলক কাজে ব্যবহার করে। খবর পেয়ে ভারতীয় পুলিশ তাদের উদ্ধার করে বোম্বায়ের রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থার হেফাজতে দেয়। পরে নাম ঠিকানা সংগ্রহ করে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফেরার অনুমতি দিলে ট্রাভেল পারমিটে ফিরে আসে। ফেরত আসা নারীরা যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com