মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

য‌শো‌রে র‌্যা‌বের অ‌ভিযা‌নে কো‌টি টাকার হেরোইনসহ গ্রেফতার ৭

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৫৮৮ বার পঠিত

যশোরে এক কেজি দুইশ’ গ্রাম হেরোইন ও একটি মাইক্রোবাসসহ সাতজনকে আটক করেছে র‌্যাব সদস‌্যরা। রোববার (২৯ নভেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার পুলেরহাট বাজার থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-৬ যশোর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্ণেল রওশনুল ফিরোজ এ তথ্য জানান।

আটককৃতরা হলো, রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাদারপুর গ্রামের নওশাদ আলীর ছেলে জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন আহমেদের ছেলে ওয়াসিম উদ্দিন আহমেদ, মোহনপুর উপজেলার বড়ইপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে আহাদ আলী, পাবনার আমিনপুর উপজেলার চকরিয়া গ্রামের জোচন মৃধার ছেলে হান্নান মৃধা, যশোর শহরের আশ্রম রোডের মৃত আব্দুর রশিদ মাস্টারের ছেলে ফারুক হোসেন, পুরাতন কসবা এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে তাহেরুজ্জামান ও মণিরামপুর উপজেলার হাকোবা গ্রামের আবুল হোসেনের ছেলে ফজর আলী।
লে. কর্নেল রওশনুল ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা রোববার বিকেল সাড়ে ৪টার দিকে পুলেরহাট এলাকায় অবস্থান নেন। এসময় বেনাপোল থেকে আসা একটি কালো রঙের মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করে এক কেজি দুইশ’ গ্রাম হেরোইন উদ্ধারসহ ওই সাতজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com