শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হা‌রি‌য়ে যাওয়া শিশুর পিতা মাতার সন্ধান অতীব জরুরী

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৬৮৫ বার পঠিত

ঝর্না নামে হারিয়ে যাওয়া একটি মেয়ে শিশুর পিতা-মাতাকে খুঁজছে পুলিশ। শিশুটি বর্তমানে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।

ঝর্নার বয়স ৭ বছর, গায়ের রং শ্যামবর্ণ ও উচ্চতা ৩ ফুট ৯ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা ও গোল্ডেন রংয়ের প্রিন্টের কামিজ এবং নাকে নাকফুল আছে।

২৪ নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫ টায় আগারগাঁও ফুলের মার্কেটের সামনে কান্নাকাটি করা অবস্থায় তাকে খুঁজে পায় শেরেবাংলা নগর থানা পুলিশ। শিশুটির বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ি থানার খালিয়াজুড়ি গ্রামে। তার বাবার নাম-মোঃ রনি ও মায়ের নাম-রুমেনা বেগম। শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে প্রেরণ করে। এ সংক্রান্তে ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

উক্ত শিশুর কোন স্বজনের সন্ধান পাওয়া গেলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল ফোন নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com