মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নড়াইলে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

নড়াইল সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৫০৪ বার পঠিত
নড়াইলে পূর্ব বিরোধের জেরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তবে তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কালিয়া উপজেলার চাচুঁরি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলার চাঁচুরি ইউনিয়নে মুকুল মোল্লার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর মোল্লার বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে আরাজি বাঁশগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে লুৎফর মোল্লার মোটরসাইকেলের গতিরোধ করে প্রতিপক্ষের লোকজন। এসময় তার দুই পায়ের হাটুর নিচে ও দুই হাতের কবজির উপরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আতিয়া সাদাত আঞ্জুমান বলেন, ‘এক্সট্রা করে আমরা আবার দেখব সব জায়গাগুলো ঠিকঠাক আছে কিনা। প্লাস্টারগুলো ঠিক জায়গায় বসছে কিনা সেটা আমরা দেখব। আমরা টিটি টিকা যেগুলো দেয়া দরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com