রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার বরুড়ায় স্বেচ্ছা‌সেবক লী‌গ নেতা খুন

বরুড়া কু‌মিল্লা সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৭৫৪ বার পঠিত
প্রতিকী ছ‌বি

কুমিল্লার বরুড়া উপ‌জেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে (৩৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সহযোগী রানা গুরুতর আহত হন। আহত রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় শিলমুড়ী (উ.) ইউনিয়নে এক‌টি চা দোকা‌নে এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলাম উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে এবং রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আজ বৃহ:প‌তিবার বিকেল ৩ টায় বরুড়া উপ‌জেলার জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের সামনে জহিরুল ইসলাম তার সহ‌যো‌গি রানা‌কে নি‌য়ে চা খাওয়ার জন্য দাঁড়ায়। এ সময় কিছু লোক হঠ‌্যাৎ লাঠিসোঁটা নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে জহিরুল‌কে পি‌টি‌য়ে আহত করে ঘটনাস্থল ত‌্যাগ ক‌রে। পরে স্থানীয়রা আহত জহিরুল ইসলাম ও তার সঙ্গী রানাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গে‌লে কর্তব্যরত ডাক্তার জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরুড়া থানার অ‌ফিসার ইনচার্জ  ইকবাল বাহারের নিকট জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন , নিহ‌তের লাশ ময়নাতদ‌ন্তের জন‌্য কু‌মিল্লা মে‌ডি‌কে‌লে প্রেরন ক‌রেন। হত‌্যাকা‌ন্ডে  জ‌ড়িত আসামী‌দের গ্রেফতার কর‌তে অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে ব‌লে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com