শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ব‌রিশা‌লে ভাগ্নির সারা শরী‌রে খু‌ন্তির ছ্যাকা, মামী গ্রেফতার

ব‌রিশাল সংবাদদাতা:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০
  • ৮৪১ বার পঠিত

ব‌রিশা‌লের গৌরনদী উপ‌জেলায় পা‌শের বা‌ড়ি খেল‌তে যাওয়ায় ৪ বছর ৯ মা‌সের ভা‌গ্নির নিম্না‌ঙ্গে গরম খু‌ন্তির ছ্যাকা দি‌য়ে‌ছে শিশুটির মা‌মী। এ ঘটনায় ওই নারী‌ শাহনাজ পারভীনকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (২৫ নভেম্বর) রা‌তে ব‌রিশা‌লের গৌরনদী থানা পু‌লিশ তা‌কে গ্রেফতার ক‌রে। আর নির্যাত‌নের শিকার শিশু‌টিকে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হো‌সেন জানান, ওই শিশুর বাবা মা‌য়ের ম‌ধ্যে পা‌রিব‌রিক কলহ থাকায় তারা একস‌ঙ্গে থা‌কেন না। সে কার‌ণে শিশু‌টি উপ‌জেলার বাদামতলী গ্রা‌মে মামার বা‌ড়ি‌তে থা‌কে। গত ২১ ন‌ভেম্বর বিকা‌লে শিশু‌টি প্র‌তি‌বে‌শির বা‌ড়ি‌তে খেল‌তে গে‌লে রাগ হ‌য়ে তার মামী শাহনাজ পারভীন তার নাভী ও যৌনা‌ঙ্গের মা‌ঝে গরম খু‌ন্তি দি‌য়ে ছ্যাকা দেয়।
বিষয়‌টি পু‌লিশ জান‌তে পেরে রা‌তে পু‌লিশ শিশু‌টি‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রেছে। এ ঘটনায় নির্যাত‌নের শিকার শিশুর বাবা বাদী হ‌য়ে গৌরনদী থানায় এক‌টি মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com